স্বাগতম অর্গানিক হ্যাভিট-এ! আমাদের সেবা গ্রহণ করার পূর্বে দয়া করে নিচের টার্মস ও কন্ডিশনগুলো মনোযোগ সহকারে পড়ে নিন:
১. প্রোডাক্টের গুণগত মান:
আমরা কাস্টমারদের শতভাগ বিশুদ্ধ ও অর্গানিক পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। সরাসরি সুন্দরবন এবং নিজস্ব তত্ত্বাবধানে খামারিদের থেকে পণ্য সংগ্রহ করা হয়।
২. অর্ডার ও ডেলিভারি পদ্ধতি:
- ক্যাশ অন ডেলিভারি (COD) পদ্ধতিতে কাস্টমার পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন।
- ডেলিভারি চার্জ ঢাকার ভেতরে ৮০ টাকা এবং ঢাকার বাইরে ১৫০ টাকা।
- ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক করে নেওয়া আবশ্যক। পণ্য চলে যাওয়ার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
৩. রিটার্ন ও রিফান্ড পলিসি:
- যদি কোনো কারণে কাস্টমার পণ্য অপছন্দ বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পান, তবে ডেলিভারি ম্যানের কাছে তৎক্ষণাৎ পণ্যটি ফেরত দিতে পারবেন। এ ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
- ৩ দিনের মধ্যে যেকোনো যৌক্তিক কারণে পণ্য এক্সচেঞ্জ বা ফেরত দেওয়ার সুযোগ রয়েছে।
৪. আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি:
অর্গানিক হ্যাভিট কাস্টমারদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের নির্ভরযোগ্য মাধ্যম হতে চেষ্টা করে। আমরা প্রতিটি পণ্যের বিশুদ্ধতায় আপোষহীন।